empty
20.10.2026 10:58 AM
ওয়াল স্ট্রিটের চাঙ্গাভাবের সাথে তাল মেলাতে ব্যর্থ এশীয় স্টক সূচকসমূহ; মার্কিন ১০ বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড আবারও বেড়েছে

এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদন প্রকাশের আগে এআই খাতে বিনিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা বজায় থাকায়, আজ প্রযুক্তি খাতভিত্তিক স্টকগুলো নতুন করে চাপের সম্মুখীন হয়েছে। এআই-সংশ্লিষ্ট বিনিয়োগের সূচক হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক 4.2% হ্রাস পেয়েছে; এর মধ্যে চিপ নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের স্টকের মূল্য এপ্রিল মাসের পর সর্বনিম্ন লেভেলে নেমে আসার পথে রয়েছে। MSCI এশিয়া-প্যাসিফিক সূচক 1.2% হ্রাস পেয়েছে, যা ওয়াল স্ট্রিটে সোমবার পরিলক্ষিত প্রযুক্তি খাতভিত্তিক স্টকের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার বিপরীত চিত্র। নাসডাক ফিউচার্স প্রায় 0.2% কমেছে এবং ইউরোপীয় স্টক সূচকসমূহে প্রায় 0.6% দরপতনের সাথে সেশন শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

This image is no longer relevant

সার্বিক পরিস্থিতি বেশ মিশ্র। সোমবার ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক 1.6 বৃদ্ধি পেয়েছে, যার ফলে টানা আট দিনের দরপতনের ধারার অবসান ঘটেছে—২০০৮ সালের পর এটিই ছিল দীর্ঘতম টানা দরপতনের ঘটনা। এই উত্থান নাসডাক 100 সূচকটিকেও কিছুটা ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে, যা এপ্রিল ২০২৫-এর শুল্ক-সংক্রান্ত ধাক্কার পর সবচেয়ে নেতিবাচক সপ্তাহ পার করেছিল। তবে এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটি সীমিত ছিল; S&P 500 সূচকের অন্তর্ভুক্ত প্রায় ৬৫% কোম্পানির স্টকের তখনও দরপতন হয়েছে। এর মানে, মার্কেটে সামগ্রিক ইতিবাচক প্রবণতার প্রতিফলন হিসেবে নয়, বরং হাতেগোনা কয়েকটি প্রযুক্তি কোম্পানির স্টকের দর বৃদ্ধির মাধ্যমেই এই পুনরুদ্ধার ঘটেছে।

বন্ড মার্কেটও চাপের সম্মুখীন হয়েছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে যাওয়ায় মার্কিন ট্রেজারি বন্ডের ১০ বছর মেয়াদি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার প্রায় 5.13%-এ উঠে এসেছে, যা মার্কিন সেশনের সময় 7 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহান্তে ফ্রান্সে যে দাঙ্গা শুরু হয়েছিল, তা সহিংসতা ও লুটপাটে রূপ নেওয়ায় ফরাসি বন্ডের অবস্থার অবনতি হয়েছে। প্যারিস কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়তামূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে, তবে উচ্চ সরকারি ঋণ এবং ইউরোজোনের দেশগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম বাজেট ঘাটতি তাদের আর্থিক সক্ষমতাকে সীমাবদ্ধ করে রেখেছে।

সামনেই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অপেক্ষা করছে। আজ নেটফ্লিক্সের আয়ের প্রতিবেদন প্রকাশিত হবে, আর আগামীকাল টেসলা, মেটা এবং আইবিএমের আয়ের প্রতিবেদন প্রকাশিত হবে। এআই খাতে বিপুল বিনিয়োগ এবং উচ্চ সুদের হারের প্রেক্ষাপটে স্টক মার্কেটে পরিলক্ষিত এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সুযোগ আছে কি না, তা এই আসন্ন প্রতিবেদনগুলোর ফলাফল থেকে বোঝা যাবে। মনে রাখা প্রয়োজন যে, বন্ডের উচ্চ ইয়েল্ড বিনিয়োগের অর্থায়নকে ব্যয়বহুল করে তোলে এবং জ্বালানি তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ জিইয়ে রেখেছে—তাই বিনিয়োগকারীরা যদি ঝুঁকি নিতে আগ্রহী না হন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

কমোডিটি মার্কেটের ক্ষেত্রে, স্বর্ণের মূল্য আউন্স প্রতি প্রায় $4,145-এর কাছাকাছি অপরিবর্তিত ছিল; অন্যদিকে ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি $111-এর আশেপাশে অবস্থান করছিল, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দরের কাছাকাছি। হরমুজ প্রণালীতে হুথি বা ইরানের নতুন হামলার ঝুঁকির বিষয়টি একদিকে যেমন ট্রেডারদের বিবেচনায় ছিল, অন্যদিকে পারস্য উপসাগর দিয়ে জ্বালানি সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে—এমন ইঙ্গিতও তাদের বিবেচনায় ছিল।

সংক্ষেপে বলতে গেলে, ট্রেডাররা এখন বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে এবং কোনো নির্দিষ্ট অভিমুখে বড় ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নয়। আমার মতে, টেসলা, মেটা এবং আইবিএমের আয়ের প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত প্রযুক্তি খাতভিত্তিক স্টকের ট্রেডিংয়ে অস্থিরতা অব্যাহত থাকতে পারে; এআই খাতে বিনিয়োগ সংক্রান্ত কোনো হতাশাজনক তথ্য সামনে এলে তা স্টক সূচকগুলোকে আবারও নিম্নমুখী করতে পারে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের মূল্য বৃদ্ধির সম্ভাবনা কম এবং জ্বালানি তেলের মূল্য পুরোপুরিভাবে হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর নির্ভর করবে।

This image is no longer relevant

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,718-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,737-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,756-এর উপর ধরে রাখাও ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,698-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,679-এ নেমে যেতে পারে এবং $7,656 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.